Wednesday, February 12, 2025

খাটি অলিভ অয়েল

খাটি অলিভ অয়েল কিভাবে চিনবেন এটা অনেকের জন্যই চিন্তার বিষয়। পৃথিবীতে হেলদি লাইফস্টাইল লিড করেন যারা তাদের অধিকাংশই কোন না কোন ভাবে অলিভ অয়েল ব্যবহার করেন। এই জন্য অলিভ অয়েল ভেজালও হয় খুবই বেশি। পৃথিবীতে গ্রসারি স্টোরগুলোতে যত অলিভ অয়েল পাওয়া যায়, ধারনা করা হয় তার ষাট শতাংশেরও বেশি হচ্ছে নকল অলিভ অয়েল। বেশিরভাগ ক্ষেত্রে অল্প কিছু অলিভ অয়েলের সাথে সানফ্লাওয়ার অয়েল, আলমন্ড/পিনাট অয়েল যোগ করে এসব নকল অলিভ অয়েল বানানো হয়।

সন্দেহজনক অলিভ অয়েল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত কিছু ব্র্যান্ড হচ্ছেঃ
Mezzetta
Safeway
Filippo Berio
Primadonna
Carapelli
Pompeian
Pietro Coricelli
Mazola
Sasso
Bertolli
Star
Whole Foods
Antica Badia
এইগুলি কেনা থেকে পুরোপুরি বিরত থাকবেন।
তুর্কীর Oleamea, Sizma, Zeytin, Novavera, Hic
বা ইতালির Vignolli, Olitalia অথবা চিলি, তিউনিসিয়া, অস্ট্রেলিয়ার অধিকাংশ ব্র্যান্ড মানের দিক থেকে নিখুত অলিভ অয়েল বানিয়ে থাকে।
অলিভ অয়েল কেনার সময় দেখবেন বোতল প্লাস্টিকের কি না। প্লাস্টিকের বোতল হলে আগেই বুঝবেন যে ঐ কোম্পানি ফ্রড, ওদের অলিভ অয়েল কেনা যাবে না। একই সাথে, স্বচ্ছ বোতলে যে অলিভ অয়েল দেয়া হয় সেগুলিও অপেক্ষাকৃত কম কেনাই ভাল। অলিভ অয়েল অবশ্যই কাচের অস্বচ্ছ বোতলে রাখা উচিত এবং সে কোম্পানির তেলই আপনি কিনবেন যারা অস্বচ্ছ বোতলে তেল দেয়।
অলিভ অয়েল চেনার সবচেয়ে কার্যকর উপায় হল, আপনাকে অলিভ অয়েল মুখে নিয়ে আস্তে আস্তে চেটে দেখতে হবে। যদি দেখেন যে কিছুটা ঘাসের মত স্বাদ বা একেবারেই কাচা ফলের মত স্বাদ, গলার মধ্যে গেলে হালকা ঝাল ঝাল লাগে, মনে হয় গলা চুলকাচ্ছে এবং কাশি আসতে পারে, তবেই বুঝতে হবে এটা আসল, সবুজ যয়তুন পিষে বানানো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল।
অলিভ অয়েলের মধ্যে যেটা যয়তুন ওঠার মৌসুমের একেবারে শুরুর দিকে যয়তুন কাচা থাকতে থাকতে পিষে বের করা হয়, ওটাই সবচেয়ে ভাল, কিন্তু দামটাও একটু বেশি থাকে।
বাংলাদেশে পাওয়া যায় এমন ব্র্যান্ডের মধ্যে আমি সিজমা এবং ভিগনোলিকে বেশি প্রেফার করবো, এরমধ্যে সিজমা দামেও সস্তা।
ভুল ব্র্যান্ডের নিম্নমানের অলিভ অয়েল কিনে প্রতারিত হবেন না।


No comments:

Post a Comment

সাপ্লিমেন্ট

  আমি আমেরিকা থাকি তাই আমেরিকারটা জানি। অন ্য দেশের গুলো জানিনা। Doctors Best (Overall Best) Triquetra (Any B Vitamins and B Complex) Now ( ...