Tuesday, January 7, 2025

বেসিক ডায়েট প্ল্যান দিলাম

বেসিক ডায়েট প্ল্যান দিলাম।চাইলে শেয়ার করে রাখতে পারেন

💪
যদি সকালে জিম করেন তাহলে:
জিমে যাওয়ার ১ ঘন্টা আগে:
১ টা ডিম + ১ পিস কলা + ২ টা খেজুর + ৫ পিস কাঠবাদাম খেয়ে যাবেন
ভালো এনার্জি পেতে জিমের ২০ মিনিট আগে ১ কাপ ব্লাক কফি খেয়ে যাবেন চিনি ছাড়া (রাতে ব্যায়াম করলে কফি খাবেন না ঘুমের প্রবলেম হতে পারে)
জিম শেষ এ বাসায় এসে বা জিমে বসে যা খেতে পারেন:
২ টা ডিম+ ছোলা জাতীয় খাবার বা বাদাম জাতীয় কিছু+ যে কোন একটা টক ফল
দুপুরের প্রধান খাবার:
ভাত খুব বেশি না খেয়ে চেষ্টা করুন মুরগি/মাছ পরিমানে বেশি খেতে + ডাল জাতীয় খাবার খেতে এবং সাথে অবশ্যই শাক জাতীয় খাবার এবং কালারফুল সব্জি যেমন গাজর বরবটি ব্রকলি বাধাকপি এই টাইপ
বিকালে যা খেতে পারেন:

ছোলা সিদ্ধ করে সাথে ১ পিস ডিম সিদ্ধ মেখে

অথবা,

অল্প ওটস+ টক দই + কলা দিয়ে মিক্সড করে

অথবা,

কাঠবাদাম+ আখরোট+ আপেল টাইপ

অথবা,

মিস্টি আলু + ১ পিস ডিম
রাতের খাবার: যত আগে খাবেন তত ভালো
ভাত বা রুটি যারা বেশি খেয়ে ফেলেন তারা রাতে এগুলো না খেয়ে সবজির উপর জোর দিন + সাথে ডিম / মাছ / মুরগি রাখেন
অথবা,

১ পিস আটার রুটি + সবজি + ১ পিস ডিম
ঘুমের আগে গরম দুধ বা টক দই খেতে পারেন
# মাঝে মাঝে চিয়াসিড/তিসি/ইসুবগুলের ভুসি/ অশ্বগন্ধা এগুলো খাবেন (কোন কিছুর উপর নির্ভরশীল হওয়া যাবে না)
# ভাজাপোড়া কোক ফান্টা স্পিড টাইগার যারা খান আপনারা অতি দ্রুত অসুস্থ হবেন এটা নিশ্চিত থাকেন।
# প্রতিদিন ৩ লিটার পানি অবশ্যই খাবেন।
# তেল যত পারেন কম খাবেন।স্টিম খাবার বা সিদ্ধ খাবারে অভ্যস্ত হোন।
# সপ্তাহে অন্তত ৫ দিন ব্যায়াম করুন।
# আর আমার চেয়ে আপনি জানেন বেশি তাই আশা করি নিজের ডায়েট আপনি নিজে এর চেয়ে ভালো বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।

Shanto Saha ভাই সকালে ১ ঘন্টা আগে খাবার খেলেও খাবার হজম হয় না কি করব তারপর জিম করার সময় গলা জলে। জিম করতে অসুবিধে হয় কি করা যায় একটু বলবেন প্লিজ Pronab Fitness Shanto Saha আরেকটু আগে খাবেন বা সকালে খুব হালকা মিল খেয়ে যাবেন।যেমন ২ টা ডিমের সাদা অংশ + ১ কাপ কফি।পরে জিম শেষ করে বেশি খাবেন।উদাহরণ দিলাম আর কি

Shuvo Ahmed
রাতে কি ভাত বা রুটি খাওয়া যাবে নাকি খাওয়া যাবেনা?

Pronab Fitness
Shuvo Ahmed যাবে পরিমান মত।খাবারে সব্জি এবং মাছ জাতীয় খাবার বেশি রাখুন

Tanvir Ahmed চিয়া সীড কি প্রতিদিন এবং রেগুলার খাওয়া যাবে? Pronab Fitness Tanvir Ahmed কোন কিছুর উপর ডিপেন্ডেসি ঠিক নয়।মাঝে মাঝে সব অফ করে আবার শুরু করা যেতে পারে।


No comments:

Post a Comment

সাপ্লিমেন্ট

  আমি আমেরিকা থাকি তাই আমেরিকারটা জানি। অন ্য দেশের গুলো জানিনা। Doctors Best (Overall Best) Triquetra (Any B Vitamins and B Complex) Now ( ...