অবহেলিত ঔষধি গাছ:
দীপ্ত লুচি পাতা বা পেপেরোমিয়া (বৈজ্ঞানিক নাম:Peperomia pellucida) হচ্ছে গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। যা অনেক এলাকায় ডিমগাছ নামেও সুপরিচিত। এই
উদ্ভিদটি ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, স্যাঁতসেঁতে কম আলোযুক্ত স্থানে সাধারণত জন্মায়। এটি শাক হিসেবে খাওয়া হয় এবং এদের ঔষধি ব্যবহার আছে।
এটি এক অবহেলিত ভেষজ উদ্ভিদ। যার উপকারিতা অনেক কিন্তু ব্যবহার প্রায় শূন্য। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনায় এটি জনপ্রিয় শাক হিসেবে প্রচলিত।
এই উদ্ভিদের ভেষজ গুণাবলিঃ-

এর পাতা ও কাণ্ড ত্বকের প্রদাহে প্রয়োগ করা হয়। শুঁয়োপোকা লাগলে এর ব্যবহারে প্রদাহ বা জ্বালা ভালো হয় হয়।

এই উদ্ভিদের পাতার রস এক কাপ সকালে খালি পেটে পান করলে পাইলসের কারণে যাদের রক্তক্ষরণ হয় তা এক সপ্তাহের মধ্যে বন্ধ হবে। পাইলসের কারণে রক্তক্ষরণ হলে এই উদ্ভিদের পাতার রস পান করলে তা বন্ধ হয়।

দীপ্ত লুচি পাতা ও কাণ্ড সালাদ হিসেবে খাওয়া যেতে পারে বা ফুটন্ত পানিতে মিশিয়ে পান করা যেতে পারে, যা বাতের ব্যথা ও গেঁটেবাতের ব্যথা কমাতে সাহায্য করে।

পেটের ব্যথা, বদহজম, আমাশয় এবং ডায়রিয়ার ভেষজ চিকিৎসায় ঐতিহ্যগতভাবে দীপ্ত লুচি পাতা বা কান্ডেরর রস ব্যবহৃত হয়।

ত্বকের ঘা, ব্রণ, ফোঁড়া এবং ছোটখাটো আগুনে পোড়া ক্ষতে এই উদ্ভিদের পাতা বা কান্ডের রস উপকারী।

এই উদ্ভিদের নির্যাস চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে।

এই উদ্ভিদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কিছু গবেষণায় পুরুষদের কামশক্তি বৃদ্ধি এবং উর্বরতা পুনরুদ্ধারে এর উপকারিতা দেখা গেছে।
No comments:
Post a Comment