আপনি শরীরকে যদি সুস্থ ও ফিট রাখতে চান, তাহলে এইটুকু প্যারা নিতেই হবে-
Antibiotic-এর বিকল্প হতে পারে কাঁচা হলুদ, দেশি আদা, দেশি রসুন ও কালোজিরা! প্রতিদিন তিন কাপ গরম পানিতে দেশি কাঁচা হলুদ রস, দেশি আদা রস আর সঙ্গে একটু রসুন ও একচিমটি কালোজিরা দিয়ে পাঁচ মিনিট পানিটা ফুটিয়ে নেওয়ার পর হালকা কুসুম ঠাণ্ডা হলে তার সঙ্গে মধু ও কাগজি লেবুর রস মিশিয়ে নিয়মিত পান করুন।
সম্ভব হলে এগুলোর সঙ্গে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সবগুলো হাফ চা-চামচ পাউডার করে গরম পানিতে ফুটিয়ে খেতে পারেন। কেউ এগুলো আস্ত দিতে চাইলে সেটাও অল্প পরিমাণে দিয়ে খেতে পারেন।
এভাবে সকাল-বিকাল খাবেন। এন্ট্রিবায়োটিকের চাইতে দ্রুতগতিতে কাজ করবে (ইনশাআল্লাহ)। একনাগাড়ে খাবেন না, মাঝে মাঝে বিরতি দিয়ে খাবেন।
প্রতি সপ্তাহের তিনদিন সকালে চারটা নিমপাতা ও তিনটি লবঙ্গ এবং দুটি গোলমরিচ চিবিয়ে খেতে পারেন। এবং নিশ্চিত করুন প্রতি মাসে ৫০০ গ্রাম গাওয়া ঘি, অরিজিনাল আদা শুঠ চূর্ণ ৫০ ||, পিপুল ৫০|| এই দুইটি চূর্ণ করে ঘি'র মধ্যে মিশিয়ে নিন। ভাতের সঙ্গে দুই চামচ পরিমাণ দু'বেলা সেবন করুন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সঙ্গে শরীর থাকবে সুস্থ।
রান্নায় সৈন্ধব লবণ ব্যবহার করুন। যাবতীয় নেশা, অতিরিক্ত আহার, তেলে ভাজা খাবার, ফাস্টফুড, জান্কফুড, বেশি রাত জাগা, অতিরিক্ত শুক্রক্ষরণ (মৈথুন) এসব থেকে বেঁচে থাকুন।পরিশ্রমের কাজ করুন এবং যথেষ্ট পরিমাণে পানি পান করুন।
No comments:
Post a Comment