লেবুর রস ঠান্ডা পানিতে মেশাবেন নাকি গরম পানিতে? কোনটি বেশি উপকারী?
সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এটা আমরা অনেকেই জানি। এখানে প্রসঙ্গ যখন লেবুর সাথে পানির, সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা হলো-
তবে আপনি যদি কোনো বিশেষ কারনে লেবু পানি খেতে চান, সেক্ষেত্রে পানি টা ঠান্ডা হবে নাকি গরম হবে সেটা জরুরী। যেমন আপনি খুব ঘেমে গেছেন,বাইরের রোদ গরম থেকে এসেছেন, শরীরে একদম এনার্জি পাচ্ছেন না।এই অবস্থায় ঠান্ডা পানি দিয়ে একগ্লাস লেবুর শরবত খেলে সেটা কিন্তু আপনাকে একেবারে চাঙা করে তুলবে। দারুন এনার্জি সাপ্লাই দিবে।
আবার আপনি চাচ্ছেন ওজন কমাতে।সেক্ষেত্রে আপনার প্রোয়োজন একগ্লাস কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করা। এটি যেমন ওজন কমাবে পাশাপাশি হজম প্রক্রিয়া উন্নত করবে। কোষ্ঠকাঠিন্য দূর করবে।এছাড়াও আরও অনক উপকার করবে।
ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ
বিশেষজ্ঞ চিকিৎসক, ইউএসএ
No comments:
Post a Comment