Thursday, January 23, 2025

হাঁটুর যত্নে বিভিন্ন খাবারের তালিকা

হাঁটুর যত্নে বিভিন্ন খাবারের তালিকাঃ
=====================
মনের জোরে লাগামহীন দৌড় দিয়ে হাঁটুর তরুনাস্থির উপর উল্টা পাল্টা চাপ ফেলবেন না। হাড়ের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার নিয়মিত খান যদি আপনি Long Distance দৌড়াতে চান।
যেমনঃ হাড়ের স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সঠিক খাদ্যাভ্যাস এতে বড় ভূমিকা পালন করে। সপ্তাহে ৩.৫-৫ লিটার দুধ এবং ৫-৬ কাপ টক দই খাওয়া ক্যালসিয়াম এবং ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে।
🥦এছাড়া, পালং শাক এর মতো শাকসবজি থেকে ম্যাগনেশিয়াম এবং ভিটামিন K পাওয়া যায়, যা হাড়ের জন্য খুবই উপকারী। প্রতি সপ্তাহে ২-৩ বার শাক খাওয়া উচিত।
🍏কমলা, আমলকী, এবং কলা ফলগুলো ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাসিয়ামে সমৃদ্ধ। সপ্তাহে ৫-৭টি কমলা, ১০-১২টি আমলকী এবং ৭-১০টি কলা খাওয়া ভালো। কাঠবাদাম এবং তিল ক্যালসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে।
প্রতি সপ্তাহে ৩৫-৪০টি কাঠবাদাম এবং ২-৩ টেবিল চামচ তিল খাওয়া উচিত।
✅এছাড়া, ইলিশ বা স্যাডিন এর মতো মাছ থেকে ওমেগা-৩ এবং ভিটামিন ডি পাওয়া যায়, এবং সপ্তাহে ৩-৪ বার এ ধরনের মাছ খাওয়া যেতে পারে। এই পুষ্টিকর খাবারগুলো খাদ্যতালিকায় যোগ করার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চললে হাড়ের শক্তি ও স্বাস্থ্য অনেকাংশে ভালো রাখা সম্ভব।


No comments:

Post a Comment

সাপ্লিমেন্ট

  আমি আমেরিকা থাকি তাই আমেরিকারটা জানি। অন ্য দেশের গুলো জানিনা। Doctors Best (Overall Best) Triquetra (Any B Vitamins and B Complex) Now ( ...