Thursday, January 9, 2025

চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিভাবে উপকারী

 চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিভাবে উপকারী?

> জিমে ঘাম ঝরাচ্ছেন, আবার নিয়মিত ডায়েটও করছেন। তবে সে সবই তো কষ্টের কাজ। কেমন হত, যদি মেদ ঝরত কোনো ভালো লাগার কাজে। এক টানা দুই মিনিট চুম্বন প্রায় ছয় ক্যালরি ক্ষয় করতে সক্ষম। আর শুধু ওজন কমানোই নয়, এর আরও নানা উপকার আছে চুমু খেলে। 

এক নজরে সেগুলো দেখে নেয়া যাক।

> চুম্বনের সময় দেহে অক্সিটসিন, এনডরফিনস এবং ডোপামিন নিঃসরিত হয়। এই হরমোনগুলো নিঃসরণের কারণে আপনি রিল্যাক্সড ফিল করবেন, শরীরের মধ্যে কম্ফোর্ট কাজ করবে এবং প্রিয় মানুষটার প্রতি এক ধরনের অ্যাটাচমেন্ট ফিল করবেন।

> চুম্বনের সময় হৃৎপিণ্ড অধিক সক্রিয় হয়ে ওঠে। ফলে রক্তচাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমে যায়।

> চুম্বনের ফলে শরীরের অক্সিটোসিনের মাত্রা বেড়ে যায়। এতে স্নায়ু শান্ত হয়।

> চুম্বনের ফলে মুখে স্যালাইভা উৎপাদন বৃদ্ধি পায় যা দাঁতের ক্ষয়রোধ করে।

এক টানা দুই মিনিট চুম্বন প্রায় ছয় ক্যালরি ক্ষয় করতে সক্ষম।

> চুম্বনের ফলে মুখের প্রায় ৩০টি পেশির নড়াচড়া হয়। ফলে মুখমণ্ডলের রক্তচলাচল বাড়ে। তাই ত্বক আরও উজ্জ্বল দেখায়।

> চুম্বনের সময় লালার সাথে দেহে নতুন জার্ম প্রবেশ করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

বিঃদ্রঃ এই চুমু শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য -- যার তার সাথে নয় কিন্তু।

No comments:

Post a Comment

দিনাজপুর এর সুস্বাদু ও রসালো লিচু

দিনাজপুর বাংলাদেশের একটি বিখ্যাত জেলা, যা তার সুস্বাদু ও রসালো লিচুর জন্য পরিচিত। এই অঞ্চলের উর্বর মাটি ও অনুকূল জলবায়ু লিচু চাষের জন্য আদর...